1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আটুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারও মৃত্যু-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আটুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারও মৃত্যু-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

উপকূল প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে ২ দিনের ব্যবধানে আবারও গালায় ফাঁসি দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে গাইনের সিলে গ্রামের শামসুর শেখের ছেলে আব্দুর রহমান (২২) নিজ বাড়িতে নেট দড়ি দিয়ে আত্নহত্যা করে।
প্রতিবেশী শেখ হাফিজ বলেন, রহমানের মা তার বাবাকে ডিভোর্স দিয়ে আর একজনকে বিয়ে করে। সৎ বাবা এবং মার সাথে রহমানের প্রায় ঝগড়া হতো। গত কালকেও প্রচন্ড ঝগড়া হয়েছিল। আজ সকালে আবার কিছু নিয়ে ঝগড়া হলে সে গলায় নেটের দড়ি দিয়ে ফাঁস দেয়। আমি সহ এলাকার অন্যান্য লোকজন এসে তাকে মৃত্য অবস্থায় দেখেছি। কয়েক মাস আগে রহমান বিয়ে করেছিল। সংসারে ঝগড়ার কারনে তারা আলাদা থাকতো। স্বামী স্ত্রীর মধ্যে ভাল সম্পর্কের কথা শুনেছি। তাদের কোন সন্তান নেই।
আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শুনেছি কিন্তু এখনও ঘটনা স্থলে যাইনি। তার ইউনিয়নে কয়েক দিনের ব্যবধানে ৩ জনের আত্হনত্যার ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তদন্ত করেছি কিন্তু কোন ক্লু পায়নি। তাদের মাথায় হালকা সমস্যা ছিলো। আমরা এত ওয়াজ মাহফিল শুনছি তবুও আমাদের কোন উন্নতি হচ্ছেনা। আমার ইউনিয়ন বাসিকে বলবো কারো কোন সমস্যা থাকলে আমাকে বলেন আমি সমাধান করার যথাসাধ্য চেষ্টা করবো।
এবিষয়ে শ্যামনগর থানার অফিস ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন,আমি বিষয়টি শুনেছি এবং ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি।
উল্লেখ্য, আটুলিয়া ইউনিয়নে গত ১ এপ্রিল ১ দিনে পৃথক ঘটনায় দুই যুবক আতœহত্যা করে। ২ দিনের ব্যবধানে আবারও আত্নহত্যার ঘটনায় এলাবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd