1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
অবশেষে কালিগঞ্জের থালনা খাল অবমুক্ত করলেন সহকারী কমিশনার আজাহার আলী - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

অবশেষে কালিগঞ্জের থালনা খাল অবমুক্ত করলেন সহকারী কমিশনার আজাহার আলী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ: অবশেষে সাতক্ষীরার কালিগঞ্জের থালনা খালটি জনস্বার্থে অবমুক্ত করলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী। তিনি রবিবার (১৩ আগষ্ট) দুপুরে সরকারী খালসমূহ উন্মুক্ত করেন।জানাগেছে, কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের থালনা মৌজার ১৮ একর সম্পত্তির থালনা খালটি অবৈধভাবে দখলে রাখার অভিযোগ উঠে। গত ২/২/২৩ তারিখে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা বরাবর জনস্বার্থে খাল অবমুক্ত করার দাবীতে লিখিত অভিযোগ দায়ের করেন কাত্তিকচন্দ্র সরকার। অভিযোগে থালনা গ্রামের মৃত মনোরঞ্জন বিশ্বাস এর পুত্র দীনেশ বিশ্বাস, নিরান সরকারের পুত্র অর্পন সরকারসহ ১৩/১৪ জনের বিরুদ্ধে খাল জবরদখলে রেখে নেট পাটা ও আটল পেতে পানি নিষ্কাশনে বাঁধা সৃষ্টি করছে মর্মে অভিযোগ করেন। বিষয়টি আমলে নিয়ে চৌকস সহকারী কমিশনার মোঃ আজাহার আলী সরেজমিনে তদন্ত করেন এবং উভয়পক্ষকে নিয়ে একাধিক বার শান্তিপূর্ণ পরিবেশে খালটি অবৈধভাবে দখলদারদের কবল থেকে মুক্ত করার চেষ্টা করেন।
৯/৩/২৩ তারিখে সহকারী কমিশনার ভুমি স্বাক্ষরিত নথি প্রেরণ করেন চাম্পাফুল ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার নিকট। এনথিতে জরুরী ভিত্তিতে খালসমুহ সরকারী নিয়ন্ত্রনে রেখে জনসাধারণের ব্যবহারের নিমিত্তে ইন্মুক্ত করণের নির্দেশ দেন। তবুও নেট পাটা অপসারণ না করায় জটিলতা বেড়ে যায়। দীর্ঘদিন জবরদখলে রাখা খালটি ছাড়তে চাননি দীনেশ গং।
একপর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, ভুমি সহকারী কর্মকর্তা ও জনসাধারণকে নিয়ে থালনা খালের নেট পাটা অপসারণ ও জন সাধারণের ব্যবহারের উপযোগী করে দেন চৌকস সহকারী কর্মকর্তা মোঃ আজাহার আলী। একারণেই চাম্পাফুল ইউনিয়নের সাধারণ জনগনের পাশাপাশি এলাকার সচেতন মহলে প্রশংসিত হয়েছেন মোঃ আজাহার আলী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd