1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
৪ দিনেও পার হতে পারিনি, খাওয়ার টাকাও শেষ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

৪ দিনেও পার হতে পারিনি, খাওয়ার টাকাও শেষ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৩৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ঈদের পর থেকেই শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে তিন দিন ধরে বেড়েছে যানবাহনের চাপ। চাপ বেড়েছে নরসিংপুর খুলনা-চট্টগ্রাম মহাসড়কেও। এই ফেরিঘাটে চার কিলোমিটারের বেশি এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। ট্রাকচালকদের অভিযোগ, তাদের একেকজনকে দুই থেকে তিন দিনেরও বেশি সময় ধরে ঘাট এলাকায় অবস্থান করতে হচ্ছে।
সেমবার (৯ মে) ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ছোট ও যাত্রীবাহী পরিবহন পারাপারে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে পণ্যবাহী গাড়ির দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। বিশ্বরোডের খায়েরপট্টি এলাকা ছাড়িয়ে ফেরিঘাট পর্যন্ত চার কিলোমিটারের বেশি এলাকায় পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে। গাড়ির বাড়তি চাপ নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করছে।
ট্রাক নিয়ে সাতক্ষীরা থেকে আসা মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি গত দুই দিন আগে ঘাটে এসেছি। আজ ঘাট পার হতে না পরলে পেঁয়াজ পচে যাবে। মালিককে কী জবাব দেবো?’ সাতক্ষীরা থেকে আসা আরেক চালক সাইফুল বলেন, ‘৬ মে ঘাটে এসেছি। চার দিনেও ঘাট দিয়ে পার হতে পারিনি। খাওয়ার টাকা শেষ। আজ যেতে না পারলে না খেয়ে থাকতে হবে।’
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডবিøউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন বলেন, ‘এ ঘাটে কাকলি, করোবি, কেতকি, কাবেরি, কামিনীসহ সাতটি ফেরি চালু রয়েছে। গত তিন দিন ধরে ঈদের কারণে যাত্রীবাহী গাড়ির চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।’
নরসিংহপুর ঘাটের ইজারাদার জিতু মিয়া বেপারী জানান, যাত্রীবাহী পরিবহন ও ফেরি কম থাকায় যানজট বেড়েছে। যে ফেরি রয়েছে, সেগুলো খুব পুরনো। ফেরি বাড়ানো হলে ঘাটে যানজট থাকবে না।’ এখনও ঘাটে প্রায় ছয় শতাধিক যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd