1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
হরতালের সমর্থনে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

হরতালের সমর্থনে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ডাকা সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের হাটের মোড় হতে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও জেলা বিএনপির সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্ব মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সঙ্গীতা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা বিএনপির আহবায়ক এড. নুরুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জেলা যুবদলের সভাপতি মো. আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভূট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের আহবায়ক মো. সালাউদ্দিন লিটন, সদস্য সচিব রবিউল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শীলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জেলা জাসাসের আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, সদর উপজেলা যুবদলনেতা সুমন রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd