1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
স্বামীর ৬-৭ লক্ষ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছে স্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

স্বামীর ৬-৭ লক্ষ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছে স্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৮৩ সংবাদটি পড়া হয়েছে

ডালিম রেজা, ভ্রাম্যমান প্রতিনিধি: কেশবপুরে স্বামীর বাড়ি থেকে নগদটাকাসহ ৬/৭ লাখ টাকার মালামাল নিয়ে প্রেমিকের হাত ধরে স্ত্রীর পলায়ন করেছে। এ ব্যাপারে স্বামী বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার শেকপুরা গ্রামের তছির শেখের পূত্র বিল্লাল হোসেন (২৮) এর সাথে সাতক্ষীরা জেলার তালা উপজেলার যুগী পুকুর গ্রামের আজিবার সরদারের কন্যা নাজমা খাতুন (২৫) এর সাথে ২ মাস পূর্বে ইসলামী শরিয়াহ মোতাবেক রেজিষ্ট্রিবিবাহ সম্পন্ন হয়।
বিবাহের কয়েকদিন পরেই নাজমা খাতুন তার বাবার বাড়িতে যাওয়ার জন্য উতালা হয়ে উঠে এবং বেশিরভাগ সময় পিতার বাড়িতে থাকে। নাজমা খাতুন তার স্বামীর গ্রামের বাড়িতে থাকতে অপারকতা প্রকাশ করলে বিল্লাল হোসেন হাসানপুর বাজারে একটি বাড়ি ভাড়া করে তাকে নিয়ে বসবাস করতে থাকে।
কিন্তু নাজমা খাতুন তার পূর্বের প্রেমিক ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের নুর ইসলামের পূত্র এসানুর রহমান শেখের সাথে ফোনালাপ করতে থাকে। স্বামী নিষেধ করলেও কোন কাজ হয় না।
বিল্লাল হোসেন পেশায় একজন ইটভাটার সরদার। তিনি তার কর্মস্থল বরিশালে অবস্থানের সময় শুক্রবারে এলাকাবাসি মসজিদে নামাজ আদায় করার সূযোগে নাজমা খাতুন ও তার প্রেমিক এসানুর রহমান শেখ বিল্লাল হোসেনের বাসা থেকে ১টি র্স্মাট ফোন, ১টি ফ্রিজ, ১টি এলইডি মনিটর, খাট-সহ আসবাপত্র, যাবতীয় স্বর্ণালংকার, সোনালী ব্যাংকের এটিএম কার্ড, নগদ ৪ লাখ টাকা সহ ৬/৭ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে বিল্লাল হোসেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd