1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতায় ডিবি ইউনাইটেড হাই স্কুল চ্যাম্পিয়ন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতায় ডিবি ইউনাইটেড হাই স্কুল চ্যাম্পিয়ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর ‘ক’ জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) ডিবি ইউনাইটেড হাই স্কুল ফুটবল মাঠে ডিবি ইউনাইটেড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল, ধুলিহর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু সানা), ডিবি ইউনাইটেড হাই স্কুলের বিদ্যুৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, ডিবি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাদুল ইসলাম প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম, ডিবি ইউনাইটেড হাই স্কুলের সরকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সহকারী শিক্ষক ফয়জুল হক বাবু, সুকুমার সরকার, রমেশ চন্দ্র সরদার, ডা. মো. জিয়াউর রহমান, হযরত আবুবকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান প্রমুখ।
সাতক্ষীরায় ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর ‘ক’ জোনের ফাইনাল খেলায় অংশ নেয় ডিবি ইউনাইটেড হাই স্কুল বনাম হযরত আবুবক্কর (রা.) ইসলামিয়া কামিল মাদরাসা। খেলায় ডিবি ইউনাইটেড হাই স্কুল হযরত আবু বক্কর (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসার মধ্যকার খেলা নির্ধারিত সময়ের শেষের দিকে ৩ মিনিট আগে ১টি গোল করে জয়ের লক্ষ্যে পৌছে যায় ডিবি ইউনাইটেড হাই স্কুল। ফলে ১-০ গোলে হযরত আবুবক্কর (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসাকে পরাজিত করে জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলার চ্যাম্পিয়ন, রানার্স আপ, ম্যাচ রেফারি, মাঠ পরিচালনার দায়িত্বে থাকা সকলকে সম্মানিত করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশন এর পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। খেলার ম্যাচ রেফারী ছিলেন কনক কুমার মাঝি, সহকারি রেফারি ছিলেন কবিরুল ইসলাম ও মিজানুর রহমান। ম্যাচ কমিশনার ছিলেন মনোরঞ্জন কুমার বিশ্বাস ও হাবিবুর রহমান। সাতক্ষীরায় ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর ফাইনাল খেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং হাজার হাজার ফুটবল প্রেমি দর্শকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd