1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুলতানপুর বড় বাজারে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সুলতানপুর বড় বাজারে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় হঠাৎ জেকে বসেছে তীব্র কনকনে শীত। দেখা দিয়েছে শৈত্য প্রবাহ। প্রচন্ড শীতের মাঝে দরকার গরম কাপড়। সেলক্ষ্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির অর্থায়ণে এবং শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সার্বিক সহযোগিতায় শহরের সুলতানপুর বড় বাজারে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে ৬০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংগঠনের সেক্রেটারী ও বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুর রহিম বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশাহ।
এসময় উপস্থিত ছিলেন শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মিয়ারাজ মাহমুদ, যুগ্ম সম্পাদক মো. রজব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা মো. তুহিন আলী, দপ্তর সম্পাদক মো. ফজলুর রহমান, কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ধর্ম সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আনারুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ইলিয়াস হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. কবিরুল ইসলাম কবির, মো. মহিদুল ইসলাম, মো. রায়হান গাজী ও মো. আব্দুল হাকিম গাজী প্রমুখ। প্রতি বছরের ন্যায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে এ শীতবস্ত্র কম্বল পেয়ে শীতার্ত মানুষেরা বেজায় খুশি। এসময় উপস্থিত সকলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এমপি রবির জন্য দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনায় দোয়া করেন। এসময় শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd