1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুন্দরবনের কেওড়াতলী খাল থেকে দুই জেলে অপহৃত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সুন্দরবনের কেওড়াতলী খাল থেকে দুই জেলে অপহৃত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবন থেকে রিয়াজুল ইসলাম (৫৫) ও ফয়সাল হোসেন (২৮) নামে দুই জেলে অপহৃত হয়েছে। তিন সদস্যের একটি বনদস্যু দল অস্ত্রের মুখে কাঁকড়া শিকারের নৌকা থেকে তাদেরকে তুলে নিয়ে যায়। রোববার রাতে ঘটনাটি ঘটে পুশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কেওড়াতলী খালে।
অপহৃত জেলেরা যথাক্রমে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত আক্কাজ মোড়ল ও চুনকুড়ি গ্রামের রাশিদুল ইসলামের ছেলে। তবে ২৪ ঘন্টা পার হলেও অপহৃত দুই জেলের পরিবারের সাথে অপহরণকারীরা যোগাযোগ করেনি।
অপহরণের শিকার দুই জেলের স্বজনরা জানায় কদমতলা স্টেশন থেকে কাঁকড়া শিকারের পাশ(অনুমতি) নিয়ে আরও চার সহযোগীর সাথে শনিবার রিয়াজুল ও ফয়সাল বনে যায়। রোববার রাতে চালতেবাড়িয়ার কেওড়াতলী খালে নৌকায় ঘুমন্ত অবস্থায় থাকার সময় অস্ত্রধারীরা এসে দুই নৌকা হতে দুইজনকে তুলে নিয়ে যায়। পরিবর্তীতে পরিবারের সাথে যোগাযোগ করে মুক্তিপণ নিয়ে তাদের ফিরিয়ে দেয়া হবে বলেও অপহরণকারীরা জানায়। জিম্মি দু’জনের ক্ষতির সম্ভবনা থেকে তারা থানা পুলিশ ও বনবিভাগকে বিষয়টি জানায়নি বলেও তাদের দাবি।
এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এজেড হাসানুর রহমান জানান জেলে অপহরণের বিষয়ে তাদেরকে কেউ কোন তথ্য দেয়নি। অধিকাংশ সময় জিম্মি স্বজনদের নিরাপত্তার কথা ভেবে বিষয়টি নিজেরা সমাধান করে থাকে বলে জানা গেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমাযুন কবীর জানান এধরনের কোন অভিযোগ থানা পুলিশকে কেউ জানায়নি। তবে বিষয়টি খোঁজ খবর নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd