1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ শুরু,এবারের টার্গেট ১ হাজার ২শ’ কুইন্টাল মধু - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ শুরু,এবারের টার্গেট ১ হাজার ২শ’ কুইন্টাল মধু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৪৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সুন্দরব-সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ মাস শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় বুড়িগোয়ালিনী রেঞ্জ কার্যালয়ে মধু আহরণ কার্যক্রমের উদ্ধোধন করেন, খুলনা বিভাগীয় বন সংরক্ষক (ডিএফও) ড. আবু নাসের মোহাম্মাদ মহসীন হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বনসংরক্ষক মিহির কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন,শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তারুজ্জামান, ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন এলাকা হতে বাওয়ালীরা অংশ গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মিহির কান্তি দাস বলেন, সুন্দরবনের খলসি গাছগুলোতে ফুল এসেছে। ফুলের নির্যাস সংগ্রহ করে নিজেদের চাকে মধু জমা করছে মৌমাছিরা। তাই মৌয়ালরা মধু সংগ্রহ করতে মঙ্গলবার থেকে সুন্দরবনে যাবেন। ১৫ মার্চ থেকে আগামী ১৫ মে তিনমাস মৌয়ালরা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করতে পারবেন। তবে সুন্দরবনে ঢুকতে হলে অনুমতিপত্র নিয়ে যেতে হবে বলে জানান বনবিভাগের এই কর্মকর্তা। শ্যামনগর উপজেলার চকবারা গ্রামে হারেস আলী জানান, বর্তমানে সুন্দরবনে বনদস্যু না থাকায় নির্বিঘে্ন মধু আহরণ করা যাবে। সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, এবার সুন্দরবনের মধু আহরণের লক্ষ্যমাত্রা ১হাজার ২শত কুইন্টাল এবং মোম সংগ্রহনের লক্ষ্যমাত্রা ২৬৫ কুইন্টাল। প্রতি কুইন্টাল মধুর জন্য মৌয়ালদের ১হাজার ৬শত টাকা এবং মোমের জন্য ২হাজার ২শত টাকা সরকারকে রাজস্ব দিতে হবে। এমএ হাসান আরও জানান, সাতক্ষীরা রেঞ্জের আওতায় বাওয়ালীরা সুন্দরবনে পুষ্পকাটি, নোটাবেকী, দোবেকি ও কাচিকাটা স্পট হতে মধু আহরণ করতে পারবেন। প্রতি নৌকায় ১০-১২ জন বাওয়ালী অবস্থান করতে পারবেন। ১জন বাওয়ালী ১৫দিনের জন্য সর্বোচ্চ ৫০ কেজি মধু ও ১৫ কেজি মোম আহরণ করতে পারবেন। ১৫দিনের বেশি কোন বাওয়ালী সুন্দরবনে অবস্থান করতে পারবেন না। উদ্বোধনী অনুষ্ঠানে ১৫জন বাওয়ালীকে আনুষ্ঠানিকভাবে মধু আহরণের অনুমতি প্রদান করা হয়। সুন্দরবনে নির্বিঘে্ন মধু আহরণের জন্য বনবিভাগের টহল জোরদার করা হয়েছে। তাছাড়া বন্যপ্রাণীর আক্রমন হতে রক্ষার জন্য বাওয়ালীদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান এই বন কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd