1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুইডেনে পবিত্র ধর্ম গ্রন্থ আল কুরআন অবমাননা করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুইডেনে পবিত্র ধর্ম গ্রন্থ আল কুরআন অবমাননা করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: সুইডেনে পবিত্র ধর্ম গ্রন্থ আল কুরআন অবমাননা করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৭ ই জুলাই জুম্মার নামাজ শেষে শহরের বাসটার্মিনাল হইতে জেলা উলামা মাশায়েক পরিষদের আয়োজনে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা ওসমান গনীর সভাপতিত্বে ও সেক্রেটারি ড. মাওলানা রুহুল আমীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা উলামা পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী । এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা মুজাহিদুল আলম, সাতক্ষীরা সদর উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা মোশাররফ হোসেনসহ সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকায় ধর্মপ্রান মুসলমানগন।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম শান্তি র ধর্ম,মুসলিম জাতি শান্তি প্রিয়। আজ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিম জাতিকে উস্কে দিতে এমন জঘন্যতম কাজ করে যাচ্ছে একশ্রেনীর মানুষ। আমরা বিভ্রান্ত না হয়ে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে সুইডেনে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানায়।
এ দিকে সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্বর থেকে জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসারের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে সঙ্গীতা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসার, নায়েবে আমীর নূরুল হুদা, শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারী মাও. আজিজুর রহমানসহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা সুইডেনে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানান এবং শাস্তির দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd