1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সামেক হাসপাতালে বিকল সিটি স্ক্যান মেশিনও: ভোগান্তি চরমে - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সামেক হাসপাতালে বিকল সিটি স্ক্যান মেশিনও: ভোগান্তি চরমে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের একমাত্র সিটি স্ক্যান মেশিনটি নষ্ট। এতে ব্রেইন স্ট্রোকের মতো স্পর্শকাতর রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করে পরীক্ষা করাতে হচ্ছে বাইরের প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার থেকে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা শহরের ইটাগাছার মোছলেমা বেগম ভর্তি রয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। মোছলেমা বেগমের পুত্র বধু হালিমা বেগম এই বলেন, তার শাশুড়ি মোছলেমা বেগম হঠাৎ অসুস্থ হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন আগে ভর্তি করি।
এখন ডাক্তার সিটি স্ক্যান করতে বলেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান মেশিন নষ্ট থাকায় আমাদের বাইরে থেকে সিটি স্ক্যান করতে হচ্ছে। এই কারণে আমাদের ভোগান্তি পেতে হচ্ছে। তাছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সিটি স্ক্যান হাজার টাকা নিতো আর বাইরে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে থেকে সিটি স্ক্যান করলে ৪হাজার টাকা নিচ্ছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরও এক রুগীর স্বজন জানান, একজন অসুস্থ রোগীকে পরীক্ষা করাতে হাসপাতাল থেকে বাইরে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে নিতে হলে খুব ভোগান্তিতে পড়তে হয় এবং প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানো ফি কয়েক গুণ বেশি। এর ফলে গরিব অসহায় রোগীদের চিকিৎসা করাতে খুব ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের টেকনোলজিস্ট ইনচার্জ আব্দুল হালিম বলেন, প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০টি সিটি স্ক্যান পরীক্ষা হয়ে থাকে। ২মাস মেশিনটির যান্ত্রিক ত্রুটির কারণে রোগীরা এসে পরীক্ষা করাতে না পেরে ফিরে যাচ্ছেন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের ডা. শেখ কুদরত ই খুদা বলেন, সিটি স্ক্যান মেরামত করতে ৫৮লক্ষ টাকা লাগবে মন্ত্রণালয় আবেদন করেছি কিন্তু অনুমোদন দিচ্ছেনা। তিনি আরও বলেন, এই মুহূর্তে আমি মন্ত্রণালয় রয়েছি। এই বিষয়টি নিয়ে খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd