1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা দিতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ: এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা দিতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ: এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন:

সাতক্ষীরা মেডিকেল কলেজে হিস্টোপ্যাথলজি ল্যাব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজের এক্সাম হলে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো. রুহুল কুদ্দুছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা দিতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাতক্ষীরার শ্যামনগরের জনসভায় সাতক্ষীরার উন্নয়নে মেডিকেল কলেজসহ বিভিন্ন ঘোষণা দিয়েছিলেন। উন্নত চিকিৎসার সকল ব্যবস্থা এখন সাতক্ষীরা মেডিকেল কলেজে। সাতক্ষীরা মেডিকেল কলেজে হিস্টোপ্যাথলজি ল্যাব উদ্বোধণের মধ্য দিয়ে উন্নত চিকিৎসার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল। তিনি আরো বলেন, আমি একটি নান্দনিক সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। সকলের সহযোগিতায় একদিন এই সাতক্ষীরা হবে বাংলাদেশের সেরা জেলা। এসময় তিনি বিজয়ের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, জাতীয় চারনেতা, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে শহিদ, ২১ ফেব্রæয়ারিতে ভাষা শহিদ, ২১ আগস্ট, ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ কাজী আরিফ আহমেদ, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান, সাতক্ষীরা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, গাইনী বিভাগীয় প্রধান ডাঃ শঙ্কর প্রসাদ বিশ্বাস, ডাঃ অভিজিত গুহ, ডাঃ মো. দেলোয়ার হোসেন, হিস্টোপ্যাথলজি ল্যাব সম্পর্কে বক্তব্য রাখেন ডাঃ শাহারিয়ার মামুন ও ডাঃ প্রভাষক সাদিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাতক্ষীরা মেডিকেল কলেজের আরএমও ডাঃ আহমেদ আল- মারুফ, জুনিয়র কার্ডিওলজি কনসালটেন্ট ডাঃ সুমন কুমার দাস, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তারগণসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ সুতপা চ্যাটাজী ও ডাঃ আলমগীর হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd