1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ৮২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: “বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি ) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বেলুল ও ফেস্টুন উড়িয়ে দুইদিন দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মো. সরোয়ার হোসেন। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো.শামীম ভূইয়া এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু, সদর উপজেলা প্রকল্প বাস্তববায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাবিজুল ইসলাম।
এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। স্টলগুলোতে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রযেক্ট তৈরী করে প্রদর্শন করা হয়। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd