1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ৩৩ বিজিবি’র উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ৩৩ বিজিবি’র উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)’র উদ্যোগে সাতক্ষীরায় গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। প্রধানমন্ত্রীর সাথে একাত্বতা পোষন করে বিজিবি মহাপরিচালক বিজিবি’র সকল রিজিন, সেক্টর ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশনাপ্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৩৩ বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন এর উদ্যোগে সাতক্ষীরা সদরের তালতলা, সীমান্তবর্তী পদ্মশাখরা, ঘোনা, কালিয়ানি, তলুইগাছা ও হিজলদী বিওপি এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় ২০০ পরিবারের মাঝে ইফতার ও নৈশ ভোজের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার দুপুর ২টার দিকে ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদরে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক পিবিজিএম, পিএসসি, জি। এসময় উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের এডি মাসুদ রানা, উপ অধিনায়ক এসকেএম কফিল উদ্দীন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহ বিজিবি সদস্যগণ। এসময় দুই’শ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, চিনি, ছোলা ও মুড়ি বিতরণ করা হয়।
ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক পিবিজিএম, পিএসসি, জি বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর কৃচ্ছসাধন ও প্রকৃত অভাবী জনগণকে সহায়তা করার নীতির সঙ্গে একাত্বতা ঘোষণা এবং মহাপরিচালক মহোদয়ের নির্দেশনার আলোকে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও অত্র ব্যাটালিয়নের পক্ষ থেকে গরীব ও দুঃস্থদের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি সমগ্র রমজান মাসব্যাপী অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd