1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় আদার দাম কেজিতে কমেছে ১০০ টাকা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় আদার দাম কেজিতে কমেছে ১০০ টাকা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার মসলা বাজারে একদিনের ব্যবধানে আদার দাম প্রতি কেজিতে ১০০ টাকা কমেছে। গত শনিবার কেজিপ্রতি ৪০০ টাকা দরে বিক্রি হওয়ার পর গতকাল তা কমে কেজিপ্রতি ৩০০ টাকায় নেমে আসে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বাড়ায় আদার দাম কমেছে। এ প্রবণতা অব্যাহত থাকলে আগামী সপ্তাহ নাগাদ দাম আরো কমবে বলে মনে করছেন তারা। গতকাল সাতক্ষীরা সদরের সর্ববৃহৎ মসলা বাজার সুলতানপুর বড় বাজারের কয়েকটি আড়ত ঘুরে এ তথ্য জানা গেছে। বাজারের মসলা বিক্রয় ও আড়তদারী প্রতিষ্ঠান মেসার্স শাওন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফজর আলী বলেন, ‘পাইকারি দাম কমে যাওয়ার পাশাপাশি বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় আদার দাম কমেছে। ঈদের ১৫ দিন আগেও আদা বিক্রি হয়েছিল প্রতি কেজি ২৪০-২৫০ টাকা দরে। কিন্তু ঈদকে ঘিরে বাড়তি চাহিদার কারণে আদার দাম বেড়ে যায়। তবে দুদিনে আদার দাম কেজিপ্রতি অন্তত ১০০ টাকা কমেছে।’
এদিকে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত অর্থাৎ বিগত ১০ মাসে বন্দর দিয়ে ৩৫ হাজার ৭৬২ টন আদা আমদানি হয়েছে. যার আমদানি মূল্য ৩৯১ কোটি টাকা। এর আগে ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১০ মাসে মসলাপণ্যটি আমদানির পরিমাণ ছিল ১৪ হাজার ৮০০ টন, যার আমদানি মূল্য ছিল ১৪৩ কোটি ২ লাখ টাকা। এ হিসাবে চলতি বছর আদার আমদানি বেড়েছে ২০ হাজার ৯৬২ টন।
ভোমরা বন্দরের মসলাপণ্যের অন্যতম আমদানিকারক মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, ‘কোরবানি ঈদ ঘিরে দেশের বাজারে আদার দাম বেড়ে গিয়েছিল। তবে গত দুদিনে বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণ আদা আমদানি হওয়ায় পণ্যটির দামও কমেছে। ৮-১০ দিনের মধ্যে আদার দাম আরো কমবে।’
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, কোরবানির ঈদের এক সপ্তাহ আগে ২৫০ টাকা দরের আদা বেড়ে ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো গতকাল থেকে আদার দাম কমেছে। তাছাড়া বাজারে সরবরাহ পর্যাপ্ত হওয়ায় আরো দাম কমবে বলে আশা করছেন তিনি। তবে কোনো প্রকার কারণ ছাড়াই হঠাৎ আদাসহ অন্যান্য মসলাপণ্যের দাম বাড়ার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd