1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় স্টার বৃত্তি উৎসবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় স্টার বৃত্তি উৎসবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পন ডেস্ক: সাতক্ষীরায় স্টার বৃত্তি উৎসবে অংশগ্রহণকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্টার কিডস, সাতক্ষীরার আয়োজনে শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারী কলেজ প্রাঙ্গনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম।
স্টার বৃত্তি উৎসবের পরিচালক এ.টি.এম আবু হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী কলেজের উপধ্যক্ষ প্রফেসর আল মুস্তানছির বিল্লাহ, দিবানৈশ কলেজের অধ্যক্ষ একেএম সফিকুজ্জামান, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা, বাংলাভিশন টিভি চ্যানেল ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. রুহুল আমিন, শ্যামনগর টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে জানানো হয়, মেধাবী ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে গত ৮ নভেম্বর-২০২৪ তারিখে সম্পূর্ণ অলাভজনকভাবে সাতক্ষীরায় স্টার বৃত্তি উৎসব-২০২৪ এর আয়োজন করে স্টার কিডস। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ১৫০২ জন শিক্ষার্থী উক্ত বৃত্তি উৎসবে অংশ গ্রহণ করে। যাছাই বাছাই শেষে এর মধ্যে ২২৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ১২৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পায়। বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীদের হাতে শনিবার সকালে ক্রেস্ট ও মেডেল প্রদান করে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd