1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল, সুন্দরবন ক্রিকেট একাডেমীর পরিচালক মো. আলতাপ হোসেন, জেলা ক্রিকেট কোর্স মোঃ ফজলুর করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহবায়ক মো. আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী পারভীন প্রমুখ। উদ্বোধনী ক্রিকেট খেলায় অংশ নেয় সুন্দরবন ক্রিকেট একাডেমী এবং তালা ক্রিকেটার একাডেমী। সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিয়েছে।
এ সময় প্রধান অতিথি বলেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া করতে হবে। খেলোয়াড়রা এক এক জন রোলমডেল আইকন হিসেবে কাজ করে। তোমরা কারোর উপরে নির্ভরশীল হবে না, সেভাবে প্রস্তুতি নেবে। খেলোয়াড়রা শুধুমাত্র খেলোয়া না, সে একজন অভিনেতা। খেলার মাধ্যমে সবাইকে আনন্দ দিয়ে থাকে। খেলা খেলোয়াড়দের এবং দর্শকদেরকে ও সুস্থ রাখে। সাতক্ষীরায় সারাবছর খেলাধুলা চলমান থাকবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার বাস্তবায়নে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd