1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সন্মাননা পদক পেলেন শিমুল পারভীন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় সন্মাননা পদক পেলেন শিমুল পারভীন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় কবিতা পরিষদের আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গত ১১ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল দিন ব্যাপি কবিতা উৎসব ও কবিতা পরিষদ পুরস্কার ২০২১ অনুষ্ঠান। অন্যান্য গুনীজনদের সাথে সাতক্ষীরার কৃতি সন্তান শিমুল পারভীন কবিতায় বিশেষ অবদানের জন্য পেলেন সন্মাননা পদক। তার এ যাবত ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত গ্রন্থ ৪৯। কবিতার বই ৭ টা ও কবিতা ও আবৃত্তি বিষয়ক বই ৪ টা নাটক ও পত্রকাব্য ২ টা । তার মধ্যে আবৃত্তির কলা কৌশল, বইটি আবৃত্তির, আবৃত্তি ভাবনা অন্যতম। কলকাতার আনন্দ প্রকাশন থেকে উৎসারিত আলো ও আবৃত্তির ক্লাস বই দু’টো বহুল প্রচলিত। আমি সেই মেয়ে, আমার পরিচয়, অন্ধকারের উৎস হতে নামে তার তিনটি একক আবৃত্তি এ্যালবাম বাজারে প্রচলিত। তার নিজের লেখা ১৬ টি কবিতা স্বকন্ঠে আবৃত্তি রিংটোন হিসেবে প্রচলিত। বাংলাদেশ ও কলকাতার প্রখ্যাত আবৃত্তি শিল্পীরা শিমুল পারভীনের কবিতা উচ্চারণে নিয়েছেন।
কবিতা উৎসব ও কবিতা পরিষদ পুরস্কার ২০২১ অনুষ্ঠানে কবি মফিজুর রহমান (জেলা ও দায়রা জজ সাতক্ষীরা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনির মনে করেন কবিতা পারে সব গ্লানি মুছে সুন্দর সমাজ গড়তে। আর কবি শিমুল পারভীন তার বক্তব্যে বলেন, এই সন্মাননা কবি হিসেবে তার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে বহুগুন তাই তিনি বলেন

i have my promises to keep, milles to go before i sleep and miles to go before i sleep.

অনুষ্ঠানে কবিদের কন্ঠে কবিতা পরিবেশবনা ছিলো মনোমুগ্ধকর। কবি শিমুল পারভীন তার নিজের লেখা ৩টি কবিতা পাঠ করেন এ অনুষ্ঠানে।
পেশা আইনজীবী হলেও কবিতাকে তিনি ভালোবাসেন অন্তর দিয়ে। কবিতায় যেন তার নিত্য বসবাস। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে তিনি তালিকাভুক্ত আবৃত্তি শিল্পী। চ্যানেল আই, এ টি এন বাংলা, বাংলা টিভিসহ বিভিন্ন চ্যানেলে তার উপস্থাপনা ও আবৃত্তি পাঠ আমাদের মুগ্ধ করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd