1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেলো সাবেক মেম্বার ছোট খোকনের - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেলো সাবেক মেম্বার ছোট খোকনের

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১২৪ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল মোমিন, সদর: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের কাশেমপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান ছোট খোকন (৩০) কাঠবোঝাই ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন। বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা-যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
হাবিবুর রহমান সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত নাসের সরদারের ছেলে। তিনি কাশেমপুর গ্রামের সাবেক ইউপি সদস্য।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিন সকালে হাঁটতে বের হন হাবিবুর রহমান। আজ বুধবার সকালে সাতক্ষীরা-যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় সাতক্ষীরা শহর থেকে ছেড়ে আসা কাঠবোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম কবির নিশ্চিত করে বলেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একইসাথে নছিমনটি আটক করা হয়েছে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd