1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ জুলাই) দুপুরে কাটিয়া নারিকেলতলা কর্মকার পাড়া সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির আয়োজনে মন্দির কমিটির উপদেষ্টা অধ্যাপক ভূধর চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু। এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাটিয়া নারিকেলতলা কর্মকার পাড়া সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির উপদেষ্টা দ্বীনবন্ধু মিত্র, সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, সহ-সভাপতি শংকর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক ও জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, প্রশান্ত রায়, সমীর কুমার বসু, অমীয় দত্ত, বলাই দে, বিমল স্যান্নাল, তপন হালদার প্রমুখ। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২২ উপলক্ষে বিশ্বমানবতার শান্তি ও মঙ্গল কামনায় মন্দির কমিটির আয়োজনে ৮দিন ব্যাপি প্রতিদিন দুপুরে ২ হাজার থেকে প্রায় ৩ হাজার ভক্তদের খাওয়ানো ও প্রতিদিন সন্ধ্যায় ভগবত আলোচনা ও প্রসাদ বিতরণ করা হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কাটিয়া নারিকেলতলা কর্মকার পাড়া সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির সহ-সভাপতি শংকর কুমার রায়। এসময় সদর সার্বজনীন পূজা মন্দিরে হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd