1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় লাঙ্গলের প্রার্থী আশুর নির্বাচনী সভা জনসমুদ্রে পরিণত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় লাঙ্গলের প্রার্থী আশুর নির্বাচনী সভা জনসমুদ্রে পরিণত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা জাতীয় পার্টির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর ) বেলা ১১টায় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাঙ্গলের কান্ডারী আশরাফুজ্জামান আশু জেলা প্রশাসকের কার্যালয় থেকে জাতীয় পার্টির নাঙ্গল প্রতিক নিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবুর নির্বাচনী অফিসে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এরপরে দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মীর নির্বাচনী সভা কানায় কানায় ভরে উঠে। এসময় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাঙ্গলের প্রার্থী আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী এড আলিফ হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সহসাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, কালিগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সভাপতি এস এম মাহাবুব রহমান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সুজন, অর্থ সম্পাদক মোঃ আশরাফ আলী, নির্বাহী সদস্য শেখ মইনুর রশিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, বদরুজ্জামান বদু, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চান্দু, ১ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল গাফফার, ২ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, ৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি কবিরুল হাসান বাদশা, সাধারণ সম্পাদক শেখ আমীর হোসেন, ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সদস্য শেখ মোশফেক আহমেদ, ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সদস্য আবদুল্লাহ হেল বাকি, ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ রজব আলী প্রমুখ। এসময় জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ, পৌর জাতীয় পার্টির ৯ টি ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদক ও ১৪ টি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জাতীয় পার্টির নেতা কর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd