1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় মাস্টার্স ক্রিকেট ম্যাচে সবুজ দলের জয় - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় মাস্টার্স ক্রিকেট ম্যাচে সবুজ দলের জয়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

ফারুক হোসেন সোহাগঃ শুক্রবার (২০ ডিসেম্বর) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে আয়োজন করা হয় এক উত্তেজনাপূর্ণ মাস্টার্স ক্রিকেট ম্যাচ। আশি ও নব্বই দশকের জেলা দলের ক্রিকেট খেলোয়াড়দের অংশগ্রহণে লাল ও সবুজ দলের মধ্যকার এই ম্যাচটি সকাল ১০টা থেকে শুরু হয়।
প্রথমে ব্যাট করতে নেমে লাল দল ২৫ ওভারে ১৫৭ রান সংগ্রহ করে। দলের খেলোয়াড়রা শুরুতে কিছুটা চাপে থাকলেও শেষদিকে তাদের ব্যাটসম্যানরা কিছু দৃষ্টিনন্দন শট খেলে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন।
জবাবে ব্যাট করতে নেমে সবুজ দল শুরুর দিকে কিছুটা ধীরগতির হলেও দ্রুত ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত ৩ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে বিজয় অর্জন করে। বিজয়ী দলের ইদ্রিস বাবু ছিলেন দুর্দান্ত। তিনি অপরাজিত ৬০ রান সংগ্রহ করে দলকে জয়ী করেন এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
মাঠে দর্শকদের উৎসাহ, খেলোয়াড়দের স্পোর্টসম্যানশিপ এবং খেলায় প্রত্যেকের নিবেদন সত্যিই প্রশংসার দাবি রাখে। এমন মাস্টার্স ম্যাচগুলো আগের দিনের স্মৃতি ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd