1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় মসজিদের পিলার ধসে প্রাণ গেল কিশোরের - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় মসজিদের পিলার ধসে প্রাণ গেল কিশোরের

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৮২ সংবাদটি পড়া হয়েছে

ইয়াছিন আলি সদর প্রতিনিধি: সাতক্ষীরায় মসজিদের একটি পিলার ধসে তাওসিফ তাজ (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা সদরের বৈকারী বাজার জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের ভাতিজা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসরের নামাজ শেষ করে তাওসিফ মসজিদ থেকে বের হওয়ার সময় দোলতলার একটি পুরনো পিলার হঠাৎ তার মাথার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মসজিদের আরও দুইজন মুসল্লি আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তারা জানান, মসজিদের পুরোনো অবকাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, যা আগে থেকেই সংস্কারের প্রয়োজন ছিল। কিন্তু যথাযথ উদ্যোগ না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অনেকে অভিযোগ করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, মসজিদের পিলার ধসে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর এলাকাবাসী মসজিদের পুরোনো স্থাপনাগুলো দ্রুত সংস্কার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। তারা বলেন, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে যেন আর কোনো প্রাণহানি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd