1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ ২০২২ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরায় বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ ২০২২ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: “পুষ্টি পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে দুগ্ধ শিল্প” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় “বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ ২০২২” উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে । বুধবার (০১ জুন) বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কনফারেন্স রুমে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দুধ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সকলকে দুধ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সাতক্ষীরার দুধের তৈরী মিষ্টির সুনাম রয়েছে। দুগ্ধ খামারীদের জন্য প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা করতে হবে এবং সেই সাথে দুধের চাহিদা বাড়াতে দুগ্ধজাত খামার বৃদ্ধি করতে হবে। জননেত্রী শেখ হাসিনার প্রতি মহান আল্লাহর রহমত আছে বলেই বাংলাদেশ বিশে^র সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবিএম আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, কৃত্রিম প্রজনন জেলা প্রাণিসম্পদ দপ্তর’র উপপরিচালক ডা. এস এম মাহবুবুর রহমান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুস সাকিব, সাতক্ষীরা ডেইরী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তরুণ কুমার সাহা, সাতক্ষীরা মিল্ক ভিটা’র ম্যানেজার নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে “বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ ২০২২” উপলক্ষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় জেলার প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডেইরি খামারী ও ডেইরী খামারী মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা ডা. মহসিন বিল্লাহ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd