1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বজ্রপাতে দুজনের মৃত্যু, আহত ৪ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরায় বজ্রপাতে দুজনের মৃত্যু, আহত ৪

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন: সাতক্ষীরায় পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল ৮টার দিকে জেলার সদর উপজেলার খেজুরডাঙ্গী বিলে বজ্রপাতে ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। নিহত ফারুক খেজুরডাঙ্গী গ্রামের আব্দুল জলিলের ছেলে।
আহতরা হলেন খেজুরডাঙ্গা গ্রামের ইরশাদ আলী (৩৫), মহিদুল গাজী (৪০), জাহাঙ্গীর হোসেন (৫০) ও ঢাকা সাভারের হুমায়ুন কবির (৪০)।
জানা গেছে, সকালে বিলে ইস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই ফারুক মারা যান। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরো চারজন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ জানান, ঘটনাস্থলেই ফারুক হোসেনের মৃত্যু হয়েছে। আহত অন্যান্যদের অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।
অন্যদিকে দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের আবদুল লতিফ (৫২) সন্ধ্যায় বজ্রাঘাতে মৃত্যু বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। আবদুল লতিফ নারিকেলি গ্রামের পিয়ার আলি গাজীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবীর।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd