1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় পুলিশের অভিযানে বিএনপি জামাতের গ্রেপ্তার-৩০ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় পুলিশের অভিযানে বিএনপি জামাতের গ্রেপ্তার-৩০

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় নাশকতার অভিযোগে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের ৩০ জন নেতা কর্মী সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, যুবদলের যুগ্ম আহবায়ক, তালা থানা শিবিরের সাধারণ সম্পাদকসহ একাধিক ইউনিয়ন পর্যায়ের পদধারী শীর্ষ নেতা রয়েছেন। শুক্রবার বেলা ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানার পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এর মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ২ জন, কলারোয়া থানা থেকে ৩ জন, পাটকেলঘাটা থানা থেকে ২জন, তালা থানা থেকে ২ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৩ জন ও শ্যামনগর থানা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির ১৩ জন ও জামায়াতের ১৭ জন নেতা-কর্মী রয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতরা হলেন, যুবদলের যুগ্ম আহবায়ক সদরের বয়ারবাতান গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম বাবু, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের
সহকারী সেক্রেটারী সদরের মাহমুদপুর গ্রামের মোঃ হারুন মোড়লের ছেলে মাওলানা মোঃ শফিকুল ইসলাম (৫৮), বিএনপির সক্রিয় কর্মী কালিগঞ্জের শংকরপুর গ্রামের মৃত মুনছুর আলী কাগুচীর ছেলে মোঃ আজিবর রহমান(৫০), বিএনপির সক্রিয় কর্মী কালিগঞ্জের নামাজগড় গ্রামের মৃত কাজী তাইছুদ্দিনের ছেলে কাজী দবির (৫৫), বিএনপির সক্রিয় কর্মী কালিগঞ্জের মহৎপুর গ্রামের শেখ সামছুদ্দিনের ছেলে শেখ নুরুজ্জামান (৩২), তালা উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক তালার জিয়ালা গ্রামের মোঃ আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ হাবিবুর রহমান (২৩), তালা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুব দলের তথ্য বিষয়ক সম্পাদক তালার সাহাপুর গ্রামের মোঃ মোমিন সরদারের ছেলে মোঃ রিপন সরদার (২৪), শ্যামনগরের কৈখালী ইউনিয়ন জামায়াতের সদস্য শ্যামনগরের শৈলখালী গ্রামের মৃত নওশের আলমের ছেলে মাওলানা জিএম আমিনুর রহমান (৩৩),ঈশ^রীপুর ইউনিয়নের জামায়াতের সদস্য ঈশ^রীপুর গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে জিএম হাবিবুর রহমান (৬১), গাবুরা ইউনিয়নের জামায়াতের সদস্য গাবুরা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে গোলাম মোস্তফা (৫৬), কাশিমাড়ী ইউপি জামায়াতের সদস্য মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ শফিকুল ইসলাম খোকন (৪৮), মুন্সিগঞ্জ ইউপি জামায়াতের সদস্য মথুরাপুর গ্রামের মৃত এছোম আলী গাজীর ছেলে মোঃ আব্দুর রশিদ (৫৫), ভূরুলিয়া ইউপি বিএনপির সদস্য কাটিবারহল গ্রামের মির্জা জামাল হোসেন খোকনের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান মুজাহিদ (২৬), বিএনপির সক্রিয় সদস্য পাটকেলঘাটার যুগিপুকুরিয়ার (কারিকরপাড়া) মৃত নুরু মোড়ল ওরফে নুরুল হক মোড়লের ছেলে ইসমাইল মোড়ল(৪৮), বিএনপির সক্রিয় সদস্য এনায়েতপুর গ্রামের মৃতঃ ফুলমিয়া গোলদারের ছেলে রবিউল গোলদার বাবুল(৪৯), জামায়াতের সক্রিয় সদস্য দেবহাটার উত্তর কোমরপুর গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ জাবিরুল ইসলাম(৩২), জামায়াতের সক্রিয় সদস্য দেবহাটার তিলকুরা গ্রামের -মোঃ ওহাব আলীর ছেলে মোঃ মিজানুর রহমান(৫২), জামায়াতের সক্রিয় সদস্য দেবহাটার মোক্তার আলীর ছেলে মোঃ ইদ্রিস আলী(৪৪), জামায়াতের সক্রিয় সদস্য দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত চাঁদ আলী গাজীর ছেলে মোঃ আব্দুস সামাদ(৬০), বিএনপির সক্রিয় সদস্য আশাশুনির বাঁকড়া গ্রামের মৃত হাজী আফিল উদ্দীন সরদারের ছেলে হাজী মোঃ সোলায়মান সরদার (৬০), জামায়াতের সক্রিয় সদস্য একই গ্রামের মৃত আইজ উদ্দীন গাজীর ছেলে শফিকুল ইসলাম (৪১), বিএনপির সক্রিয় সদস্য একই গ্রামের মৃত আফসার উদ্দীন সরদারের ছেলে মোঃ জিয়াউল ইসলাম উজ্জল (৪৫), জামায়াতের সক্রিয় সদস্য বাউচাষ গ্রামের মৃত হাজী মালেক সরদারের ছেলে মোঃ আব্দুল করিম (৪৫), বিএনপির সক্রিয় সদস্য রামনগর গ্রামের মৃত মোন্তাজ আলী সরদারের ছেলে সাইদুল ইসলাম (৪২), বড়দল ইউপি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জামালনগর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রকিবুজ্জামান (৫৩), বুধহাটা ইউপি জামায়াতের আমির নৈকাঠী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আব্দুল ওয়াদুদ(৪৩), জামায়াতের সক্রিয় সদস্য বুধহাটা গ্রামের মৃত মুজিবর সরদারের ছেলে মোঃ আবু সাঈদ (৫০), কলারোয়ার কেড়াগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি বাকসা গ্রামের মৃত বাস্তল্লাহ সরদারের ছেলে কলারোয়া থানা মোঃ সাবুর আলী(৫২), কুশোডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী কুশোডাঙ্গা গ্রামের নছিম উদ্দিনের ছেলে মোঃ কোরবান আলী(২৮) এবং সোনাবাড়ীয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক বেলী গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে মোঃ মনিরুল ইসলাম(৩৮)।
গ্রেপ্তারকৃতদের নি¤œবর্ণিত মামলায় আদালতে সোপাদ্দ করা হয়েছে সাতক্ষীরা সদর থানার মামলা নং-১৭, তারিখ-১০/১০/২৩, কালিগঞ্জ থানার মামলা নং-০২,তারিখ-০২/১১/২০২৩, তালা থানার মামলা নং-০২, তারিখ-০৩/১১/২৩, শ্যামনগর থানার মামলা নং-৩, পাটকেলঘাটা থানার মামলা নং-০৩, তাং-০২/১১/২৩, দেবহাটা থানার মামলা নং-০২ তারিখ-০২/১১/২০২৩, আশাশুনি থানার মামলা নং-০২, তাং-০২/১১/২৩ এবং কলারোয়া থানার মামলা নং-০৪, তাং-০২/১১/২৩ খ্রিঃ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৫/৬।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd