1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৭৯ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:  সাতক্ষীরায় নারী ও শিশুর নির্যাতন বন্ধের দাবি, সমতা- নায্যতা,ন্যায় বিচার ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০মার্চ) বেলা ১১ টায় জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে ও রূপান্তরের সহযোগিতায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা নাগরিক প্লাটফর্মের ভারপ্রাপ্ত আহবায়ক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জি, স্বদেশ এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা জেলা ভ‚মিহীন সমিতির সভাপতি কওছার আলী ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক স্বপন পান্ডে, বিপ্লবী ওয়ার্কাস পার্টির ডা.মনসুর আলী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক পরিষদের স্বপনশীল, সংবাদকর্মী নাজমুল আলম মুন্না ও সেলিম হোসেন, নদী ও বনরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমি অধিকার পরিষদের সভাপতি মোঃ বাবলু হাসান, নদী বোন ও পরিবেশ রক্ষা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানারা খাতুন রিনা, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, হৃদয় মন্ডল প্রমূখ। এ সময় বক্তারা বলেন, শিশু আসিয়া – আনিকাসহ সকল ধর্ষিত নারী ও শিশুর ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দায়িত্ব ও রাষ্ট্রকে নিতে হবে, নারীর চলাফেরা, বাকস্বাধীনতা , পোশাকের স্বাধীনতা ও ঘরে বাইরে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিশু বিবাহরোদে প্রচলিত আইনের যুগ উপযোগী সংস্কার ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, সকল গণপরিববনে নারীর জন্য পৃথক আসন নিশ্চিত করতে হবে এবং পরিবহন শ্রমিকদের পরিচয় পত্র নিশ্চিত করতে হবে, সকল নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিচার ও শাস্তি সরকার ঘোষিত ৯০ দিন সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। মানববন্ধনে গণ স¦াক্ষর করানো হয়। মানববন্ধন শেষে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd