1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ধর্ষণের শাস্তির দাবিতে মানববন্ধন ও গণপ্রতিবাদ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ধর্ষণের শাস্তির দাবিতে মানববন্ধন ও গণপ্রতিবাদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সোমবার (১০ মার্চ ২০২৫) সকাল ১০ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন চত্বরে সাতক্ষীরা সম্মিলিত নাগরিক সমাজ এর আয়োজনে “ধর্ষণ মুক্ত দেশ চাই” স্লোগানে মানববন্ধন ও গণ প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
মানবধিকার কর্মী মাধব দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ^াস, নাগরিক নেতা আদিত্য মল্লিক, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদ্যসচিব আলী নুর খান বাবুল, ছাত্রী সাহিনা, শ্রেয়া, যুব নেতা আরিফুল ইসলাম, মাসুদ রানা, হৃদয় বিশ^াস, সমাজ কর্মী জয়া, দিপ্তী রানী, পবিত্র মোহন দাশ, সুবর্ণ নাগরিক শিহাব, নারী নেত্রী জ্যোৎ¯œা দত্ত, আবুল কালাম, আব্দুস সামাদ, মফিজুল ইসলাম, কওসার আলী, স্বপন গাইন, সাংবাদিক রঘুনাথ খাঁ, মুনসুর রহমান, প্রেসক্লাব সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, প্রথম আলো বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ^াস, প্রথম আলো জেলা প্রতিনিধি সাংবাদিক কল্যাণ ব্যানর্জী, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, টিআইবি সনাক সাবেক সভাপতি প্রফেসর আব্দুল হামিদ প্রমুখ। গণ প্রতিবাদে অংগ্রহকারী বক্তারা চলমান পরিস্থিতির দ্রুত উন্নয়ন ঘটিয়ে দেশে সম্প্রতি ঘটে যাওয়া শিশুসহ সকল নির্যাতীত শিশু ও নারী লাঞ্ছনা, ধর্ষণ, হত্যার দ্রুত বিচার ও শাস্তি দাবি করেন। মানববন্ধন ও গণ প্রতিবাদ শেষে সমাজকর্মী মাইদা মিযান ৫ দফা দাবী পেশ করেন।
মাগুরার শিশুসহ সকল ধর্ষিত নারী ও শিশুর ক্ষতিপুরণসহ পুর্নবাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে; নারী ও শিশু ধর্ষণের আইন সংশোধন করে দ্রততম সময়ের মধ্যে (৯০) দিন সরকার ঘোষিত সময়ের মধ্যে বিচার ও তার শাস্তি নিশ্চিত করতে হবে; নারীর চলাফেরা, বাক্-স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; শিশু বিবাহ রোধে প্রচলিত আইনের যুগ-উপযোগী সংস্কার ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং সকল পরিবহনে নারীর জন্য পৃথক আসন নিশ্চিত করতে হবে এবং পরিবহন শ্রমিকদের পরিচয়পত্র নিশ্চিত করতে হবে।
মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্র-আসক, স্বদেশ, টিআইবি, প্রথমআলো বন্ধুসভা, সুশীলন, উত্তরণ, এডাব, এইচআরডিএফ, সিএসওএইচআরডি কোয়ালিশন, সিডো, ক্রীসেন্ট, এইচআডি নেটওয়ার্ক, সৃজনী, হেড, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা, সনাক ইয়েসগ্রুপ, ব্রেকিংদ্য সাইলেন্স, দি হাঙ্গার প্রজেক্ট, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, রুপান্তরসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd