1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় দৈনিক জবাবদিহি পত্রিকার ৮ম বর্ষের পদার্পণ উপলক্ষে আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় দৈনিক জবাবদিহি পত্রিকার ৮ম বর্ষের পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৪১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে “দৈনিক জবাবদিহি ”পত্রিকার ৮ম বর্ষের পদার্পণ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দৈনিক জবাবদিহি সাতক্ষীরা পরিবারের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সভাপতিত্বে ও দৈনিক জবাবদিহি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল সাতক্ষীরার পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক মাসুম বিল্লাহ শাহিন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস, সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মোস্তফা আলী, সাতক্ষীরা সদর সাংবাদিক ক্লাবের সভাপতি মীর আবু বক্কার । এ সময় আরো উপস্থিত ছিলেন গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাহাত রাজা,দৈনিক মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি বিপ্লব হোসেন, দৈনিক সোলানী কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, দৈনিক দিনের আলো পত্রিকার জেলা প্রতিনিধ আসাদুজ্জামান খান,
দৈনিক জবাবদিহি পত্রিকার শ্যামনগর প্রতিনিধি শেখ সোহরাব হোসেন, কালীগঞ্জ প্রতিনিধ মোঃ আফজাল হোসেন, কলারোয়া প্রতিনিধি মোঃ আব্দুল আলিম, তালা প্রতিনিধি মো. জাকির হোসেন, আশাশুনি প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় আমন্ত্রিত অতিথিরা বস্তুনিষ্ঠা সংবাদ প্রকাশে দৈনিক জবাবদিহি পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd