1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির অনূকূলে বরাদ্ধকৃত অর্থ প্রদান ও আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির অনূকূলে বরাদ্ধকৃত অর্থ প্রদান ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৭৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুর্দ্ধ করার লক্ষ্যে সকল উপজেলা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অনূকূলে বরাদ্ধকৃত অর্থ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ জুন) দুপুরে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট’র লেকভিউতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরা ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে বরাদ্ধকৃত অর্থ প্রদান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আকতার, সদস্য মো. রেজাউল করিম, রেবেকা সুলতানা, জিএম নাজমুল আরিফ, এ্যাড. মুহাঃ মনিরুদ্দীন, কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, আশাশুনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আজাদুল ইসলাম, সদস্য সুশান্ত মল্লিক, দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক চন্দ্র কান্তি মল্লিক, কলারোয়া সহ-সভাপতি লতিফা আকতার, শ্যামনগর উপজেলা কমিটির সভাপতি কৃষ্ণা নন্দ মুখার্জী, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেবনাথ, তালা উপজেলা সভাপতি অচিন্ত্য সাহা প্রমুখ। আলোচনা সভায় জেলা কমিটির নেতৃবৃন্দের আলোচনান্তে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা ও সকল উপজেলায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুর্দ্ধ করার লক্ষ্যে র‌্যালি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা সুবিধামতো সময়ে আয়োজন করা হবে বলে জানানো হয়।
গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুর্দ্ধ করার লক্ষ্যে সকল উপজেলা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অনূকূলে বরাদ্ধকৃত অর্থ প্রদান সততা স্টোরের অনুকূলে প্রদান করা হয়। জেলা সদরে ৬৫ হাজার টাকা এবং জেলার ৬টি উপজেলায় ৩৫ হাজার টাকা করে ২ লক্ষ দশ হাজার টাকা প্রদান করা হয়। এসময় দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা ও উপজেলা কমিটির সদস্য, শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd