1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় দুঃস্থ-প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ সহায়তা সামগ্রী বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় দুঃস্থ-প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ সহায়তা সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৮৫ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: ঈদ আনন্দ ভাগাভাগি করতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সাতক্ষীরায় দুঃস্থ-প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ফোরাম ৮৭ সাতক্ষীরার আয়োজনে শহরের সুইড খাতিমুন্নেসা লস্কর প্রতিবন্ধী স্কুলে শিশুদের মাঝে ঈদ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফোরাম ৮৭ সাতক্ষীরার সভাপতি ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান,সাধারণ সম্পাদক শফিউল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ সভাপতি হাফিজুর রহমান বিটু, সুইড খাতিমুন্নেসা লস্কর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
ফোরাম ৮৭ সাতক্ষীরার সভাপতি তৈয়ব হাসান জানান,আমাদের চারপাশের মানুষ কীভাবে ঈদ করবে, করতে পারছে কিনা, তা দেখা আমাদের সকলের দায়িত্ব। সামর্থ্য থেকে নিজে ভালো থেকে প্রতিবেশীদের খবর না নিয়ে মানুষের পরিচয় বহন করাটা লজ্জার। তাই মানবিক দৃষ্টিকোণ ঈদের খুশি সকলের সাথে ভাগাভাগি করার আত্মতৃপ্তি থেকে এ ধরনের উদ্যোগ সাতক্ষীরা ৮৭ ফোরাম প্রতিবারেই নিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য,প্রতি প্যাকেটে ঈদ উপহার সামগ্রী হিসাবেছিলচাল,ডাল,সেমাই,দুধ,তেল,চিনি,বাদাম,কিচমিচ,শিশু দের লেখাপড়ার জন্য খাতা,কলম,পেন্সিল,রাবার ইত্যাদি সামগ্রী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd