1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৫৬ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া ওই যুবকের নাম সাইদুল ইসলাম (৩৩)। সে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার শহর আলীর পুত্র। সাতক্ষীরা শহরের ভ্যারাইটি স্টোর নামরে একটি কাপড়ের দোকানে কর্মচারী ছিলো।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম শরীরে জ্বর নিয়ে গত ১৮ নভেম্বর বিকাল ৫টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এরপর বুধবার ভোরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই প্রথম সাতক্ষীরায় এক জনের মৃত্যু হয়েছে।
এদিকে, নভেম্বর মাসে ডেঙ্গু উপগর্স নিয়ে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়ে সকলেই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মানস কুমার মন্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd