1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির দাবিতে মানববন্ধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১৩২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের কারণে সুপেয় পানি, টেকসই বেড়িবাঁধ, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা ও জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে লির্ডাস ও ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আনিসুর রহিমের সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলা গণফোরামের আহ্বায়ক আমিনুর খান বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য সচিব ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাতক্ষীরা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট ফায়িমূল হক কিসলু, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মো. মুশফিকুর রহমান মিলটন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
উপকূলের মানুষ সুন্দরভাবে বাঁচতে চাই, সেজন্য দরকার টেকসই বেড়িবাঁধ ও সুপেয় খাবার পানি। এসময় বক্তারা আগামী জাতীয় বাজেটে উপকূল অঞ্চলের বিশেষ বরাদ্দের দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd