1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় জেলী পুশ করা তিন ট্রাক চিংড়ি মাছ আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় জেলী পুশ করা তিন ট্রাক চিংড়ি মাছ আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গতরাত সাড়ে ৮টার দিকে তিন ট্রাক বাগদা ও গলদা চিংড়ি জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এসময় মাছে ওজন বাড়াতে এক প্রকার জেলী মাছে পুশ করে বাজারজাত করনের দায়ে আরিফ হোসেন নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। বৃহস্পতিবার রাত সড়ে ৮টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে ওই মাছের ট্রাক জব্দ করা হয়।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত রাত ১১টায় দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কারাদণ্ড প্রাপ্ত আরিফুল ইসলাম (২২) সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের জহুরুল মোড়লের ছেলে।
বিজিবি অধিনায়কের দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কতিপয় অসাধু ব্যবসায়ী বাগদা ও গলদা চিংড়ি মাছে ওজন বাড়াতে এক প্রকার জেলী পুশ করে বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ফেনী, চট্টগ্রাম ও সিলেট গমন করবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা ও নায়েব সুবেদার মোঃ শামীম আলম নেতৃত্বে একটি দল রাতে ঝাউডাঙ্গা চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে তিন ট্রাক গলদা, বাগদা চিংড়ি ও দেশীয় বিভিন্ন প্রকার সাদা মাছ জব্দ করেন।
উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ও সাতক্ষীরার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd