1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় জেলা প্রশাসক লেগ স্পিন হান্ট'র বাছাইকৃত খেলোয়ারদের মাঝে কিটস্ বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় জেলা প্রশাসক লেগ স্পিন হান্ট’র বাছাইকৃত খেলোয়ারদের মাঝে কিটস্ বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

একদিন আমি সাতক্ষীরায় থাকবো না, তবে পত্রিকায় পাতায় তোমাদেরকে দেখবো- সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার: প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, খেলাধুলায় সাতক্ষীরা জেলা একটি উর্বর জায়গা। এই জেলাকে ক্রীড়াবীদ তৈরীর সুতিকাগার বলা যায়। যেকোন ইভেন্টে এ জেলার খেলোয়াররা জাতীয় পর্যায়ে সাফল্য রেখে যাচ্ছে। সাতক্ষীরার ক্রীড়া অঙ্গন সব সময় জ্বলজ্বল করে। একেবারে তৃণমূল থেকেই লেগ স্পিন হান্ট গড়ে তুলতে হবে। আজকে যারা বাছাই হয়েছে তাদের নিয়মিত চর্চা করতে হবে। তবেই আগামীতে তোমরা ভালো জায়গায় যেতে পারবে। তিনি আরো বলেন, যারা লেখা পড়ায় ভালো,যারা খেলাধুলায় ভালো, যে যেখানে ভালো করবে তাদের সেই পেশায় সহযোগিতা করতে হবে পরিবারকে। আজকে যারা অংশ নিচ্ছেন তাদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। একদিন আমি সাতক্ষীরায় থাকবো না, তবে পত্রিকায় পাতায় তোমাদেরকে দেখবো।
শুক্রবার (০৭ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলোয়ারদের মাঝে কিটস্ বিতরণ করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, মো. আলতাফ হোসেন, শেখ হেদায়েতুল ইসলাম, খন্দকার আরিফ হাসান প্রিন্স, শিমুন শামস্, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, বিসিবির কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু। এসময় উপজেলা থেকে বাছাই করে জেলা পর্যায়ে বাছাইকৃত ২৫ জন খেলোয়াড়ের মাঝে কিটস্ বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd