1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় খাদ্য শস্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরায় খাদ্য শস্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৯৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: “খাদ্য শস্য লাইসেন্স নিব আইন মেনে ব্যবসা করব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী খাদ্য শস্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকালে খাদ্য বিভাগ সাতক্ষীরার আয়োজনে সুলতানপুর বড় বাজারে খাদ্য গুদামের সামনে সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য শস্য লাইসেন্স সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সদর সহকারি কমিশনার (ভূমি) মো. আজহার আলী, সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ এ.এস.এম মনজুরুল আলম, সাতক্ষীরা জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আব্দুল গফ্ফার, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা খাদ্য পরিদর্শক মো. হুমায়ুন বাসিদ, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ। খাদ্য শস্য আমদানীকারক, পাইকারী ব্যবসায়ী ও আড়তদার, খুচরা ব্যবসায়ী, চালকল (অটোমেটিক রাইচ মিল, মেজর রাইচ মিল, হাস্কিং রাইচ মিল) মালিকগণ ও ময়দাকল (মেজর ও কম্প্যাক্ট ময়দাকল, রোলার ময়দাকল, আটাচাক্কি) মালিকগণ যারা সর্বনি্ম ১ মেঃটন খাধ্য শস্য/খাদ্য সামগ্রী (এককভাবে কিংবা মিলিতভাবে) অথ্যাঃ ১ হাজার কেজি ধান/চাল/গম/গমজাত দ্রব্য মজুত বা ক্রয় বিক্রয় করেন তাদের খাদ্য শস্য লাইসেন্স গ্রহণ করতে হবে। ১৫ জুলাই হতে ২১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত দেশব্যাপী খাদ্য শস্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ ২০২২ লাইসেন্স প্রদান কার্যক্রম চলমান থাকবে। সমগ্র অনুষ্ঠান সঝ্চালনা করেন শ্যামনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এইচ.এম কামরুজ্জামান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd