1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৫১ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা ও গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্রক্ষরাজপুর বাজার কমিটির আয়োজনে শুক্রবার বিকালে সদরের ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা শেষে ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ রশিদ সরদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল।
এসময় উপস্থিত ছিলেন, ব্রক্ষরাজপুর বাজার বণিক সমিতির সাধারণ-সম্পাদক শেখ বাদশা, সহ-সভাপতি মো: মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, দিদারুল ইসলাম, শহিদুল ইসলাম সহ আরো অনেকে।
উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে সাতক্ষীরা বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করায় উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বক্তব্য বলেন, ঘোড়দৌড় প্রতিযোগিতা সুস্থ বিনোদনের অন্যতম ধারক ও বাহক। অতীতে গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষের বিনোদনের অন্যতম খোরাক। বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। নতুন প্রজন্মের কাছে অজানা এক স্মৃতি কথার উপাত্ত ঘোড়দৌড়। ঘোড়দৌড় প্রতিযোগিতার মাধ্যমে যুবসমাজকে মাদক ও জূয়াসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে এমন সামাজিক বিনোদন বান্ধব আয়োজন। ঘোড়দৌড় প্রতিযোগিতায় কুষ্টিয়া,কয়রা,খুলনা, থেকে ১৪টি ঘোড়া অংশ গ্রহণ করে। এর মধ্যে কয়রা থেকে ‘মাথা খারাপ’ ঘোড়া প্রথম স্থান হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd