1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় আসাদুজ্জামান বাবুর বিশাল শোডাউন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় আসাদুজ্জামান বাবুর বিশাল শোডাউন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১১৩ সংবাদটি পড়া হয়েছে

আলহাজ্ব মো: মিজানুর রহমান সাতক্ষীরা: মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি নিয়ে সাতক্ষীরায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর ও জেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের সমর্থকদের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. আসাদুজ্জামান বাবু। এসময় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটাবিশ্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাড়িয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে দিশেহারা হয়ে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তাই তারা অহেতুক অরাজগতা সৃষ্টি করে নির্বাচন বানচালের পাঁয়তারায় মেতেছে। বিরোধী দলের অপকর্ম ও অপপ্রচারকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। সেই সাথে দলের ভিতরের যে সকল হাইব্রিড নেতারা দলের ক্ষতি করছে তাদের বিরুদ্ধেও রুখে দাড়াতে হবে। যাতে করে দলের বড় ধরনের ক্ষতি করতে না পারে। এজন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহব্বান জানান তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাবুসানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা প্রমুখ। এসময় বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসাদুজ্জামান বাবুকে সমর্থন জানিয়ে বলেন, আমরা এমন একজন নেতাকে সংসদ সদস্য হিসেবে চাই, যার সর্বমহলে গ্রহণযোগ্যতা রয়েছে। তবে বর্তমান সংসদ সদস্য তৃণমূলের আস্থা হারিয়েছেন। একাধিক দূর্নীতি ও অপকর্মে জড়িয়েছেন। যার কারনে দলের অনেকভাবে ক্ষতি ও ভাবমূর্তি নষ্ট হয়েছে। এজন্য দ্বাদশ জাতীয় নির্বাচনে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন তারা। শান্তি সমাবেশ শেষে মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি নিয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়ক হয়ে খুলনা রোডে এসে উন্নয়ন শোভাযাত্রাটি শেষ হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd