1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় আদালতে সৌহার্দ্য করিডোরের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় আদালতে সৌহার্দ্য করিডোরের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১১৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জজ আদালত হতে চীফ জুডিশিয়াল আদালতে চলাচলের জন্য নির্মিত সৌহার্দ্য করিডোর গেইটের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা সিনিয়র জেলা জজ শেখ মফিজুর রহমান ফিতা কেটে সৌহার্দ্য করিডোর গেটের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চীফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী পরিচালক আবু হায়াত মো: শাফিউল আজম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ার উল্লাহ সবুজ প্রমুখ। এসময় সাতক্ষীরা সিনিয়র জেলা জজ শেখ মফিজুর রহমান বলেন, বর্তমান সরকারের আন্তরিকতার কারনেই গেইটটি দ্রæত নির্মাণ করা সম্ভব হয়েছে। এতে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিচারপ্রার্থীদের দুর্ভোগই শুধু কমবে না, বিচারবিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনজীবীদেরও দুর্ভোগ কমবে। উল্লেখ্য: চীফজুডিশিয়াল আদালত নির্মিত হওয়ার পর অনেক রাস্তা ঘুরে বিচার প্রার্থী এবং আইনজীবীদের জেলা জজ আদালত থেকে চীফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যাতায়াত করতে হতো। ফলে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হত সকলকেই। এনিয়ে আইনজীবীরা মানববন্ধন কর্মসূচিসহ ব্যাপক আন্দোলন করেছেন। কিন্তু কোনভাবেই ডিসি অফিসের সামনে দিয়ে রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। পরবর্তীতে সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রাজজ শেখ মফিজুর রহমান সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন এবং করিডোর রাস্তা নির্মানের ব্যবস্থা করেন। এছাড়া করিডোরটিতে একটি দৃষ্টিনন্দন গেইট নির্মাণ করা হয়েছে,যার নামকরণ করা হয়েছে সৌহার্দ্য করিডোর।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd