1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার ৪০০ বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু আগামী ১৮ সেপ্টেম্বর - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার ৪০০ বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু আগামী ১৮ সেপ্টেম্বর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি : সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা আগামী রোববার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। মনসা পূজার মধ্য দিয়ে শুরু হয়ে প্রাচীন লোকজ সংস্কৃতি মেলা মেলা চলবে দুই সপ্তাহ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা ২০২২ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কনক কুমার, সাতক্ষীরা পৌরসভা প্যানেল মেয়ের কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাইয়ুম, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, সুভাষ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোম নাথ ব্যানার্জি, পৌর কাউন্সিলর নমিতা রাণী, রাবেয়া পারভীন, বাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু, জেলা আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য এ মেলা সাতক্ষীরার ৪০০ বছরের ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে এ বছরও জাকজমকপূর্ণ পরিবেশে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মেলা অনুষ্ঠিত হবে। বক্তরা বলেন, তিনশ বছর আগে শুরু হওয়া ভাদ্র মাসের শেষ দিনের এই পূজা ও মেলা বসে সাতক্ষীরা শহরের পলাশপোলে গুড় পুকুর পাড়ে প্রাচীন বটবৃক্ষের নিচে। শহরব্যাপী জমজমাট হয়ে থাকা এ মেলা ১৫ দিন থেকে এক মাসেরও বেশি সময় ধরে চলতো। প্রসঙ্গত, ২০১৯ সালে করোনা পরিস্থিতির কারণে তবে করোনা পরিস্থিতির কারণে দুই বছর বন্ধ ছিলো এ মেলা । প্রতি বছর ৩১ ভাদ্র হিন্দু সম্প্রদায়ের সর্পদেবী মনসা পূজার মধ্য দিয়ে সাতক্ষীরা শহরের পলাশপোল চায়না বাংলার সামনে প্রাচীন আমলের গুড়পুকুরকে ঘিরে বসতো মেলা । ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পাঁচ মিনিটের ব্যবধানে একটি সিনেমা হল ও সার্কাস প্যান্ডেলে বোমা হামলা চালানো হয়। এতে তিন জন নিহত হয় এবং আহত হয় শতাধিক। এরপর থেকে দীর্ঘ ৮ বছর এ মেলা বন্ধ ছিল । এর পর থেকে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd