1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার যমজ সন্তান পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার যমজ সন্তান পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে

যমজ সন্তান পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান
ফরিদ হোসেন সাতক্ষীরা থেকে: যমজ ছেলে যমজ মেয়ে আল্লাহ পাকের দান, দ্বীনের পথে গড়তে হবে এটাই আহ্বান রেখে যমজ সন্তান পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে যমজ পরিবার অস্থায়ী কার্যালয় আরিফ আর্ট মিনি মার্কেট সাতক্ষীরার আয়োজনে মোঃ আরিফুল ইসলাম এর আয়োজনে। হাফেজ মোঃ সাইফুদ্দিন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যমজ সন্তান পরিবারের এ ধরনের ব্যতিক্রম আয়োজনে শিশুকাল থেকে দ্বীনের পথে গড়ে উঠতে প্রতিটি পরিবারের সন্তানেরা সহায়ক ভূমিকা পালন করবে এবং বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার মনোভাব নিয়ে তাদের নিজেদেরকে গড়ে তুলবে। যমজ সন্তান পরিবারের এ আয়োজন থেকে শিক্ষা নিয়ে ছড়িয়ে যাক জেলা থেকে দেশব্যাপী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আসাদুল্লাহ, কবি স ম তুহিন, যমজ সন্তান পরিবারের উপদেষ্টা শেখ আব্দুল ওয়াহেদ, ওয়াহেদ প্রমুখ। অনুষ্ঠানে যমজ সন্তান পরিবারের যমজ সন্তানেরা কুরআন তেলাওয়াত, ইসলামিক সংগীত, নামাজ প্রদর্শনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় বিজয়ী যমজ সন্তানদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
যমজ সন্তান পরিবারের অভিভাবক শেখ সাঈদ হাসান, হাফেজ সাইফুদ্দিন, মোঃ মামুন হোসেন, মাহাবুর রহমান, মোঃ জহুরুল ইসলামসহ শিক্ষক, হাফেজ মাওলানা ও কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। ইসলামী গজল পাঠ করেন আরিফুল ইসলাম। এসময় প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠানে শিক্ষক মোঃ শরিফুল ইসলামসহ কবি সাহিত্যিক ও যমজ সন্তান পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যমজ সন্তান পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফুল ইসলাম আরিফ। অনুষ্ঠানে মুসলিম উম্মাহ দেশে ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, হাফেজ তানভীর হাসান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd