1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার মাটি অনেক উর্বর আমরা যা ফলায় তাই ফলে, সাতক্ষীরার ১ ইঞ্চি জমি খালি রাখা যাবেনা- এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার মাটি অনেক উর্বর আমরা যা ফলায় তাই ফলে, সাতক্ষীরার ১ ইঞ্চি জমি খালি রাখা যাবেনা- এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা : ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড (এস এল-৮এইচ) এবং উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির বাস্তবায়নে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ- জোহরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বিভিন্ন গবেষণার মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করছে। সাতক্ষীরার মাটি অনেক উর্বর। আমরা যা ফলায় তাই ভালো ফলে। সাতক্ষীরার ১ ইঞ্চি জমি খালি রাখা যাবেনা। কৃষকরা সম্মিলিতভাবে যদি চাষাবাদে মনোযোগ দেই তাহলে বাংলাদেশের একটি মানুষও খাদ্যের অভাবে না খেয়ে থাকবেনা। আপনারা কৃষকরাই এই পবিত্র কাজটি করেন। সেকারনে শেখ হাসিনা সরকার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা দিয়ে যাচ্ছে। চালের দাম ৭০/৮০ টাকা এটা অস্বীকার করার উপায় নেই। তার পরেও আপনারা কি বলতে পারেন কোন মানুষ না খেয়ে মারা গেছে। মহান আল্লাহর রহমত আছে আমাদের উপর। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।” অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা পরিষদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী ও শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ। সদর উপজেলার ৩ হাজার জন খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিঘা প্রতি ২ কেজি হাইব্রিড (এস এল-৮ এইচ/ ইস্পাহানী-৮) জাতের বীজ ধান ও ৩ হাজার ৮শ’জন ক্ষুদ্র ও প্রান্তিক বোরো চাষী প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, কৃষিবিদ ও কৃষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার অমল ব্যানার্জী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd