1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার ভোমরায় ১০পিস স্বর্ণের বারসহ আটক-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার ভোমরায় ১০পিস স্বর্ণের বারসহ আটক-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৮৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর এলাকা থেকে ১০ পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আজ সকাল ৮টার সময় ভোমরা স্থল বন্দরের বাশকল এলাকা থেকে এক বাইসাইকেল আরোহীকে আটক করে তার দেহ তল্লাসী করে উক্ত স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মোঃ আশরাফুল ইসলাম (২৪)। সে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নুর হামজার ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪১০ গ্রাম। যার মূল্য ১ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ২০০ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, আজ ৯ নভেম্বর ২০২৩ তারিখ সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপি’র এলাকাধীন মেইন পিলার ৩ হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বাশকল এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় ভোমরা বিওপি‘র নায়েক মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিক দল আনুমানিক ৮টায় উক্ত এলাকা দিয়ে বাইসাইকেলযোগে গমনকালীন সময়ে মোঃ আশরাফুল ইসলামকে আটক করে। পরবর্তীতে আভিযানিক দল আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে কোমরের ডান প¦ার্শ হতে ১০টি স্বর্ণবার উদ্ধার করে।
এ ব্যাপারে আটক আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ ও কোর্ট আদেশ গ্রহণ করে স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd