1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

তুহিন হোসেন সাতক্ষীরা:
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৯ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন সাতক্ষীরা: খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে আগমন উপলক্ষে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর পক্ষে বিভাগীয় কমিশনার মহোদয়কে ফুল দিয়ে বরন করেন ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট ইনচার্জ মো. মাজরিহা হোসাইন ও ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের টুআইসি শেখ জুয়েল আহমেদসহ ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এর কর্মকর্তারা ও ইমিগ্রেশন চেকপোষ্টে দায়িত্বরত পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা ঘুরে দেখেন এবং সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এ সময় তিনি, যাত্রী সেবার মান উন্নয়নে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি কোন পাসপোর্টধারী যাত্রী যাতে অযথা হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd