1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাব সমূহের মাঝে মানবতার মা, গণতন্ত্রের মানুষ কন্যা, বিশ্বরতœ জননেত্রী শেখ হাসিনার উপহার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছে সরকার। তারই অংশ হিসেবে স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাব গুলির মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। ক্রীড়াঙ্গণে অভ‚তপূর্ব সাফল্যের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশকে অনেক বেশি পরিচিতি এনে দিয়েছে সাতক্ষীরার সন্তানেরা। সাতক্ষীরার ছেলে মেয়েরা ক্রীড়াঙ্গণে দেশে ও দেশের বাহিরে সাতক্ষীরাকে পরিচিতি করিয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকার ক্রীড়াঙ্গণের উন্নয়নে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরীর উদ্যোগ নিয়েছে। ক্রীড়ার মানোন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।’এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সরদার নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদ শেখ শফি উদ্দীন শফি, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামিলুজ্জামান প্রমুখ। এসময় সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাবের মাঝে ক্রিকেট সেট, ভলিবল সেট, ব্যাডমিন্টন, দাবা সেট, ক্যারাম সেট, ফুটবল, হ্যান্ডবল, টি বল, লুডু ও ভলিবল বিতরণ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মী ও সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd