1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার বাশদহা সরকারি প্র্যাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন সদর এমপি - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার বাশদহা সরকারি প্র্যাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন সদর এমপি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে সদরের বাঁশদহা ইউনিয়নের বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বদরুজ্জামান খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও নব-নির্মিত বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন করে বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি বলেন, “প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন ও সামগ্রীক উন্নয়ন প্রমাণ করেছে গ্রাম হচ্ছে শহর। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মহান স্বাধীনতার সঠিত ইতিহাস শিক্ষা দিতে হবে। শিক্ষকরাই পারে আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। আমি আপনাদের মহামূল্যবান ভোটে এমপি নির্বাচিত হয়ে কোন কাজটি করলে আমার এলাকার জনগণ ভালো থাকবে সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, সহকারি শিক্ষা অফিসার সঞ্জয় কুমার মন্ডল, বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবক্কর প্রমুখ। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় ৪ তলা ভিত বিশিষ্ট ১তলা আনুভূমিক সম্প্রসারণ ভবন প্রাক্কলিত মূল্য ১ কোটি ১৫ লক্ষ ৯১ হাজার ২৪৭ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আহছান উদ্দীন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd