1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার দুই দোকানে মিললো ৯৭৪ লিটার তেল, লাখ টাকা জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরার দুই দোকানে মিললো ৯৭৪ লিটার তেল, লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: সাতক্ষীরার রাজারবাগান এলাকার সাকার মোড়ের একটি ডিপার্টমেন্টাল স্টোর ও সুলতানপুর বড়বাজারে অভিযান চালিয়ে ৯৭৪ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সয়াবিন তেল মজুত রাখার অভিযোগে দুই প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মে) দুপুরে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুল হোসেন জানান, সাতক্ষীরা-মাছখোলা রোডের শারমিন ডিপার্টমেন্টাল স্টোরে ভোজ্যতেল মজুত রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ডিপার্টমেন্টাল স্টোরের ভেতরের কক্ষ থেকে আগের দামের ৩৫ কার্টন সয়াবিন তেল জব্দ করা হয়। এর মধ্যে ২০ কার্টন পাঁচ লিটারের ৮০ বোতল আর ১৫ কার্টন এক লিটারের ৮০ বোতল তেল রয়েছে। আগে কম দামে কেনা তেল বর্তমানে বেশি দামে বিক্রি করে লাভবান হওয়ার অভিপ্রায়ে মজুত রাখায় মালিক ইয়াসিন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, সুলতানপুর বড়বাজারে মেসার্স নুরানী স্টোরে দ্বিতীয় ধাপে অভিযান পরিচালনা করে ২৭০ লিটার তেল জব্দ করা হয়। মালিক মুরাদ হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সব তেল গায়ে লেখা দাম অনুযায়ী ভোক্তাদের কাছে বিক্রি করে তেলের মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd