1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

শহর প্রতিনিধি: “শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের চেহারায় পাল্টে দিয়েছেন। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। সারা বিশে^র মানুষ এখন জননেত্রী শেখ হাসিনা আর বাংলাদেশকে নিয়ে প্রশংসা করে। শুধু মাত্র যারা আওয়ামী লীগকে সহ্য করতে পারেনা এবং যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে বিশ^াস করেনা তারাই দেশে ও দেশের বাহিরে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। সকল ষড়যন্ত্র রুখে দেবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী দেশের জনগণ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার সরকারি প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ কাশেম, সাংবাদিক ইয়ারব হোসেন, তুজলপুর জেসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, ঝাউডাঙ্গা গার্লস স্কুলের শিক্ষক মো. আব্দুর রশিদ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য আলাউদ্দিন আলম, ম্যানেজিং কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান বাবু, আব্দুল মাজেদ প্রমুখ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রাজস্ব বাজেটের (কোড নং-৭০১৬) শীর্ষক প্রকল্পের আওতায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক মো. হাসান মাহমুদ রানা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd