1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার চারটি আসনে চুড়ান্ত প্রার্থী ৩০ জন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার চারটি আসনে চুড়ান্ত প্রার্থী ৩০ জন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার চারটি আসনে চুড়ান্ত প্রার্থী হিসেবে ৩০ জন সোমবার প্রতীক বরাদ্দের পর ভোটের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) ১০ জন, সাতক্ষীরা-২ (সদর) আসন ৭ জন, সাতক্ষীরা-৩ আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জ আংশিক) ৬ জন এবং সাতক্ষীরা-৪ আসন (শ্যামনগর- কালিগঞ্জ আংশিক) আসনে ৭ জন। রিটার্নিং অফিসারের কার্যলয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
চুড়ান্ত প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ, স্বতন্ত্র জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, স্বতন্ত্র তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, স্বতন্ত্র জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মুজিবুর রহমান, জাতীয় পার্টির সৈয়দ দীদার বখৎ, তৃণমূল বিএনপির সুমি ইসলাম, মুক্তিজোটের শেখ মো: আলমগীর, স্বতন্ত্র মো: নুরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের ইয়াররুল ইসলাম।
সাতক্ষীরা-২ (সদর) আসনে স্বতন্ত্র মীর মোস্তাক আহমেদ রবি-এমপি, স্বতন্ত্র মো.আফসার আলী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনএমের মো. কামরুজ্জামান বুলু, স্বতন্ত্র এনছান বাহার বুলবুল, জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান এবং তৃণমূল বিএনপির ফারহান মেহেদী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম রুহুল হক, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) শেখ তরিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আব্দুল হামিদ, জাকের পার্টির মো. মঞ্জুর হোসান, তৃণমূল বিএনপির রুবেল হোসেন ও জাতীয় পার্টির মো. আলিফ হোসেন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে তৃণমুল বিএনপির আসলাম আল মেহেদী, বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আতাউল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এইচএম গোলাম রেজা, স্বতন্ত্র মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শেখ ইকরামুল ও জাতীয় পার্টির মো: মাহবুবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd