1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার কুমিরায় ট্রাক উল্টে দুই জন নিহত আহত-১৫ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার কুমিরায় ট্রাক উল্টে দুই জন নিহত আহত-১৫

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় ট্রাক উল্টে দুই ধান কাঁটা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মে) ভোররাত সাড়ে ৫টার দিকে কুমিরা কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ শ্রমিক। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের মন্টু গাজীর ছেলে সুমন হোসেন (৩০) ও জয়নগর গ্রামের মৃত. ওমর আলীর ছেলে আবুল হোসেন (৫০)। আহতরা জেলার শ্যামনগর উপজেলাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।
ট্রাকে থাকা শ্রমিকরা জানান, আমরা শরিয়তপুর ধান কাটতে গিয়েছিলাম। সেখান থেকে একসঙ্গে ২৪ জন সাতক্ষীরার শ্যামনগরের বাড়িতে ফিরছিলাম। ড্রাইভার ট্রাকটি চালানোর জন্য হেলপারকে দেয়। হেলপার ঠিকমত চালাতে পারছিল না। ঘুমের মধ্যে চালাচ্ছিল। আমরা বার বার নিষেধ করেছিলাম। তবুও শোনেনি। অবশেষে নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁকা রাস্তায় ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। ট্রাকে ধান ছিল। সেই ধান চাপা পড়ে দু’জন মারা গেছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, ধান বোঝাই করা ট্রাক উল্টে দু’জন নিহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাকটি হেলপার চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd